ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস; নিহত ৭, নিখোঁজ ৮২

মোট দেখেছে : 38
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুং অঞ্চলে ভয়াবহ এক ভূমিধসের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে গত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল, যার ফলশ্রুতিতে এই বিপর্যয় নেমে আসে।  দুর্যোগ প্রশমন সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান আরও জোরদার করব।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এটি নতুন কোনো ঘটনা নয়। গত বছরও দেশটিতে ভূমিধসের ঘটনায় প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এমন বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল দেশটি। উদ্ধারকর্মীরা বর্তমানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আরো দেখুন

সর্বশেষ ফটো