প্যাথলজি ল্যাব রিপোর্টে স্বাক্ষর করার ক্ষেত্রে শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্রাজুয়েটদের বাধ্যবাধকতা আরোপ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস। সংগঠনটি স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনাকে বৈষম্যমূলক এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে।
ল্যাব রিপোর্টে চিকিৎসকদের স্বাক্ষরের বাধ্যবাধকতায় ক্ষোভ
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ল্যাব রিপোর্টে স্বাক্ষরকারীদের অবশ্যই বিএমডিসি রেজিস্টার্ড হতে হবে। ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের দাবি, এই নির্দেশনার ফলে কয়েক দশক ধরে ল্যাবরেটরি সেবায় নিয়োজিত অভিজ্ঞ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এবং অন্যান্য ল্যাব বিশেষজ্ঞরা কার্যত অযোগ্য হয়ে পড়বেন। তারা মনে করেন, এই সিদ্ধান্ত দেশের ডায়াগনস্টিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় হুমকি।
সংগঠনটির মতে, চিকিৎসক এবং ল্যাব বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই কেবল একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াগনস্টিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
English