আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা কাল

মোট দেখেছে : 41
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

জুলাই বিপ্লব চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ ভ্যানে স্তূপ করে পোড়ানোসহ মোট ৭ জনকে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় প্রদান করবে। যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করে।

অন্যদিকে, গুম করে 'জয়েন্ট ইন্টারোগেশন সেল' বা আয়নাঘরে নিয়ে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরো দেখুন

সর্বশেষ ফটো