টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আইসিসি: ক্রিকবাজ

মোট দেখেছে : 37
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপড়েন শুরু হয়। এর জের ধরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব এবং গ্রুপ পরিবর্তনের আরজি জানানো হলেও, ভারতের মাটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তা নাকচ করে দেয় আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেধে দেয়। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের বৈঠকের পর জানিয়ে দেয়া হয় যে, তারা ভারতের মাটিতে খেলবে না। এই সিদ্ধান্তের পরপরই আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করার সিদ্ধান্ত নেয়।

আরো দেখুন

সর্বশেষ ফটো